Skip to content

বিরামপুর সীমান্তে ১ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ!

জেলা প্রতিনিধি, দিনাজপুরে ॥ দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তে একজন বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ভারতীয় বিএসএফ সদস্যরা ধরে নিয়ে গেছে।

বিজিবি সুত্র জানায়, ২৭ অক্টোবর রোববার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের কোবাদ আলীর পুত্র সানোয়ার হোসেন (৩৫)কে ২৯১/৩ সাব পিলার সংলগ্ন এলাকা থেকে ভারতের ৯৬ ব্যাটলিয়নের অধীন ভীমপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

এ ব্যপারে ফুলবাড়ী ৪০ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল খন্দকার মিজানুর রহমান মুঠো ফেনে জানান,সে একজন গরু ব্যবসায়ী।তাকে ফেরত চেয়ে বিজিবির ভাইগড় ক্যাম্প সকাল ৯টায় পতাকা বৈঠকের আহব্বান জানিয়ে বিএসএফকে পত্র দিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫