Skip to content

হঠাৎ অসুস্থ জেনিফার

বিনোদন ডেস্ক ॥ শুটিং সেটে অসুস্থ হয়ে পড়ায় শুটিং বন্ধ করেছেন হলিউডি অভিনেত্রী জেনিফার লরেন্স।

কন্টাক্টমিউজিক জানিয়েছে, সম্প্রতি সহশিল্পী লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে ‘দ্য হাঙ্গার গেইমস: মকিংজে’ সিনেমার শুটিং করছিলেন জেনিফার। পুলের মধ্যে একটি স্পেশাল ইফেক্ট দৃশ্যের শুটিং চলার সময় তার গায়ে ভারী ঢেউ এসে আঘাত হানে। এই কারণে হঠাৎ করে বমিবমি ভাব হয় জেনিফারের।

এসকোয়ার ম্যাগাজিন এক সূত্রের বরাতে জানিয়েছে, তাদের নৌকাটি খুব বেশি দোল খাচ্ছিল, আর জেনিফার চিৎকার করে বলছিলেন তিনি অসুস্থ হয়ে পড়বেন। এক পর্যায়ে নৌকাটি থামাতে বললেন জেনিফার।

নিজের ড্রেসিংরুমে কিছু সময় কাটিয়ে অল্পসময়ের মধ্যেই কাজে ফেরেন জেনিফার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫