Skip to content

চাচার নজর পড়েছে!

বিনোদন ডেস্ক ॥ চাচার নজর পড়েছে! আর তাই বলিউড অভিনেত্রী নিকুঞ্জ মালিকের চাচা ও চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা নিকুঞ্জ’র মাকে হয়রানিও করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া নিকুঞ্জ বিনোদনের জগৎ থেকে ফিরে না এলে তাঁর পরিবারকে হত্যারও হুমকি দেন তারা। ২০১০ সালে শোবিজ ক্যারিয়ারের মাধ্যমে বিনোদনের জগতে প্রবেশ করেন ২৮ বছর বয়সি এই অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার চাচা ও তাঁর অন্যান্য আত্মীয়-স্বজনরা গত তিন বছর ধরে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিনোদন জগৎ থেকে সরে দাঁড়ানোর জন্য আমার ওপর নানা রকম চাপ প্রয়োগ করছেন তাঁরা।” তিনি বলেন, “যদি আমি না সরিয়ে আনার জন্য আমার বাবা-মাকেও হুমকি দিয়ে আসছিলেন তাঁরা। এক পর্যায়ে তাঁরা আমার বাবাকে আমার বিপক্ষে অবস্থান নেওয়ার ব্যাপারে সক্ষম হন তাঁরা। শেষ পর্যন্ত আমার মা-ই কেবল আমার পক্ষে থাকেন।”

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫