Skip to content

শচিনকে আমিরের উপহার

স্পোর্টস ডেস্ক ॥ নিজের ছবির প্রচারে সবসময়ই নতুন কিছু করে চমকে দেন বলিউড সুপার স্টার আমির খান। এবার তিনি দধুম থ্রিদর প্রচারে বেছে নিলেন এক অভিনব পন্থা। ব্যাটিং জিনিয়াস শচিন টেন্ডুলকারের অবসরের কথা মাথায় রেখে আসন্ন ছবির টাইটেল ট্র্যাক দধুম মাচালেদ গানটি উৎসর্গ করলেন।

শচিন-ভক্ত আমিরের অভিনব উপহার। আমির জানালেন, ভারতের গর্ব শচিন। ২৪বছর ধরে তিনি আমাদের আশা জুগিয়েছেন। অনুপ্রেরণা দিয়েছেন। তাঁর অবসর আমাদের মধ্যে এক অপূরণীয় শূন্যতা তৈরি করবে। কিন্তু এই সময় এখন আমাদের উচিৎ একজন অসামান্য ক্রিকেটার, একজন আইকন সর্বোপরি একজন অসাধারণ মানুষ হিসাবে মাস্টার ব্লাস্টারের অবসরকে স্মরণীয় করে রাখার।

বলিউডের মিস্টার পারফেকসনিস্ট আরো জানান, শচিন তাঁর ২৪ বছরের দীর্ঘ কেরিয়ারে তাঁর প্রতিটা পদক্ষেপে দধুমদ তৈরি করেছেন। পৃথিবীর প্রতিটা ক্রিকেটীয় দেশের প্রতিটা পিচে, প্রত্যেক বোলারের দুঃস্বপ্নে, সারা পৃথিবী জুড়ে তাঁর অগণিত ভক্তদের হৃদয় সবসময়ই সচিন দধুমদ-এ আচ্ছন্ন। তাই আমরা এই জিনিয়াসকে দধুম মাচালেদ গানটি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫