Skip to content

কথা রাখতে পারলেন না

বিনোদন ডেস্ক ॥ সাইফ আলী খানের সঙ্গে বিয়ের পর থেকে এখন পর্যন্ত কোন অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে তেমন একটা কাজ করেননি কারিনা কাপুর। এমনকি চুমুর দৃশ্যেও অভিনয় করবেন না বলে জানিয়ে দেন তিনি। সামপ্রতিক সময়ে তার অভিনীত সব ছবিতেই এভাবেই কাজ করেছেন কারিনা। তবে অবশেষে নিজের কথা রাখতে পারলেন না এ অভিনেত্রী। এরই মধ্যে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ ছবিতে কাজ করছেন ইমরান হাশমির বিপরীতে।

ইমরানের সঙ্গে তার এটাই প্রথম কাজ। ছবিতে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হবেন কারিনা ও ইমরান। একটি চুমোর দৃশ্যেও কাজ করবেন তারা। ছবিটি অ্যাকশন-থ্রিলারধর্মী হলেও এখানে রোমান্টিক দৃশ্যেও পারফরম করবেন তারা। এদিকে এই দু’জনকে জুটিবদ্ধ করে অনেক পরিচালক এর আগে ছবি নির্মাণে আগ্রহী হলেও কারও শিডিউলই মেলাতে পারেননি তারা।

অবশেষে রোহিত শেঠি তাদের দু’জনের শিডিউল মিলিয়ে এরই মধ্যে এ ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। ছবিতে অভিনয় প্রসঙ্গে কারিনা বলেন, ইমরান হাশমির অভিনয় আমার সব সময়ই ভাল লাগে। কিন্তু তার সিরিয়াল কিসার খেতাবের ভেতরে দুর্দান্ত অভিনেতার ভূমিকাটা অনেকটা চাপা পড়ে যায় বলেই আমার মনে হয়।

তাছাড়া রোহিত শেঠির এ ছবিটির কাহিনী অনেক চমৎকার। আশা করছি ভাল লাগবে সবার। ইমরান হাশমি বলেন, কারিনা বলিউডের শীর্ষ অভিনেত্রী। তার সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছি। অনেক ভাল লাগছে। আর রোহিত শেঠির সঙ্গেও এটা আমার প্রথম কাজ। তাই এ ছবির প্রতি আলাদা একটা অনুভূতি কাজ করছে। সব মিলিয়ে ছবিটি অনেক বড় আয়োজনের। নতুন বছরেই এটি মুক্তি পেতে যাচ্ছে। আশা করছি সবার ভাল লাগবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫