Skip to content

পবিপ্রবিতে জলযান নিয়ন্ত্রক সিস্টেম উদ্ভাবন

জেলা প্রতিনিধি, পটুয়াখালী ॥ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীদের একটি বড় অংশ জলপথের ওপর নির্ভরশীল। শীতকালীন সময়ে অতিরিক্ত কুয়াশার কারণে এই যোগাযোগ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হয়। রাতের বেলা অতিরিক্ত অন্ধকারেও চালকের অসুবিধা হয়। সামনের বাধা এড়ানো একেবারে অসম্ভব হয়ে পড়ে।

এছাড়া চালক ঘুমিয়ে এ অবস্থায় অথবা মাঝে মাঝে অবহেলাবসত সামনের কোনো বস্তুর সঙ্গে সংঘর্ষ ঘটে হতে পারে চরম দুর্ঘটনা ও প্রাণহানি। সড়কপথের যানবাহনের নদী পারাপারের অন্যতম মাধ্যম ফেরি। কিন্তু শীতকালীন সময়ে ও রাতে অন্ধকারে ফেরি প্রায় অচল হয়ে পড়ে। এ অবস্থার কোনো সমাধান এখনো পর্যন্ত আমাদের জানা নেই। যার ফলে ফেরি পারাপার বন্ধ হয়ে পড়ে এবং দুর্ভোগ পোহাতে হয় দুই পাশের অপেক্ষারত যাত্রীদের।এ সমস্যার সমাধানের জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ম সেমিস্টারের ছাত্র এসএম আশিকুজ্জামান, শেখ আব্দুল্লাহ-আল-মামুন এবং রাহুল দেব সরদার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স বিভাগের চেয়ারম্যান মনিবুর রহমানের তত্ত্বাবধায়নে তাদের ফাইনাল প্রজেক্ট হিসেবে এই সিস্টেমটি বাস্তবায়ন করে।

মূল সিস্টেমটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি জলযান নিয়ন্ত্রক। এটি জলযানের মূল ইঞ্জিনের সঙ্গে সম্পৃক্ত থাকবে। কুয়াশা এবং রাতের অন্ধকারে এটি তার সামনের বিপজ্জনক দূরত্বে থাকা বস্তুর অবস্থান সম্পর্কে চালককে তাৎক্ষণিকভাবে জানাবে। সামনের বস্তু অথবা জলযানটি কত দূরত্বে অবস্থান করছে এবং তা কত বেগে ছুটছে তাও জানিয়ে দেবে চালককে। চালক তার নিজের অবস্থানসহ পার্শ্ববর্তী সকল বস্তুর অবস্থান সম্পর্কে অবগত হতে পারবে এবং জিপিএসের সাহায্যে তার জলযান নিয়ন্ত্রণ করতে পারবে।এমনকি সামনের যানটি বিপজ্জনক দূরত্বে আসলে দুর্ঘটনা এড়াতে এটি স্বয়ংক্রিয়ভাবে মূল ইঞ্জিন বন্ধ করে দেবে এবং চলমান গতি নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সম্পূর্ণ সিস্টেমটি ডেভেলপ করা হয়েছে মাইক্রোকন্ট্রোলার, সেন্সর এবং জিপিএস কন্ট্রোলারের সাহায্যে। এসএম আশিকুজ্জামান মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে আদর্শ প্রি- ক্যাডেট অ্যান্ড হাইস্কুল, খুলনা থেকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে বাংলাদেশ নৌবাহিনী কলেজ, খুলনা থেকে। শেখ আব্দুল্লাহ-আল-মামুন মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়, বাগেরহাট থেকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে বাগেরহাট সরকারি পিসি কলেজ, বাগেরহাট থেকে। রাহুল দেব সরদার মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে সেইন্ট জোসেপ উচ্চ বিদ্যালয়, খুলনা থেকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে এমএম সিটি কলেজ, খুলনা থেকে। এ সাফল্যের ব্যাপারে তাদের কাছে জানতে চাওয়া হলে তারা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের সকল শিক্ষকদের সার্বক্ষণিক তত্ত্বাবধায়নের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যতে তাদের কর্মপরিধি আরও বিস্তৃত করতে চায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫