বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী বিমান পরিবহন সংস্থা রিজেণ্ট এয়ারওয়েজ তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল রুটে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে। তৃতীয় বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে ১০ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, ২০১৩ পর্যন্ত রিজেণ্টের এ বিশেষ ছাড়ের অফারে টিকেট কিনে ভ্রমণ করতে পারবে ২০১৪ সালের যে কোন সময়।
ছাড় দেয়ার পর সকল ট্যাক্সসহ ঢাকা-ব্যাংকক-ঢাকার টিকেটের মূল্য হচ্ছে ১২৯৯৯ টাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকার টিকেট ১৪৯৯৯ টাকা, ঢাকা-কলকাতা-ঢাকার টিকেট ৬৯৯৯ টাকা। চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম ৭৯৯৯ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ২১৯৯৯ টাকা।
আর অভ্যন্তরীণ রুটে ছাড়ের পর একমুখী টিকেটের মূল্য ঢাকা-চট্টগ্রাম ২৪৯৯ টাকা, ঢাকা-কক্সবাজার ২৯৯৯ টাকা, ঢাকা-সিলেট ১৯৯৯ টাকা, ঢাকা-যশোর ১৯৯৯ টাকা। রিটার্ন টিকেটের বেলাতেও অনুরূপ মূল্য নির্ধারণ করা হয়েছে।
২০১০ সালে রিজেণ্ট এয়ারওয়েজ ড্যাশ-৮-কিউ৩০০ নামের দু’টি উড়োজাহাজ নিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে তাদের যাত্রা শুরু করে। দু’ বছর পর দু’টি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়ে আন্তর্জাতিক রুট চালু করে।
দু’ বছর যথা সময়ে ফ্লাইট পরিচালনার মাধ্যমে গ্রাহক ও সংশ্লিষ্টদের নিকট রিজেণ্ট এয়ারওয়েজ নির্ভরতার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করে।
বর্তমানে রিজেণ্ট এয়ারওয়েজ অভ্যন্তরীণ পাঁচটি রুট এবং আন্তর্জাতিক তিনটি রুটে ফ্লাইট পরিচালনা করছে। আগামী ১৮ই নভেম্বও ঢাকা-কলকাতা-ঢাকা এবং ১৪ই ডিসেম্বর ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ফ্লাইট চালু করবে রিজেণ্ট।
বিমান যাত্রার ক্ষেত্রে যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ যাতায়াতের দৃষ্টান্ত স্থাপন করেছে রিজেণ্ট। তৃতীয় বর্ষপূর্তীতে রিজেণ্ট তার সকল যাত্রী, কর্পোরেট গ্রাহক, ট্রাভেল এজেণ্টসহ সংশ্লিষ্ট সকলকে শুছেচ্ছা জানাচ্ছে।
