Skip to content

ববির প্রেম গুঞ্জন

বিনোদন ডেস্ক ॥ পরিচালক-নায়িকার প্রেম-রোমান্স-বিয়ের গুঞ্জন নাটক, চলচ্চিত্রে অহরহ শোনা যায়। এমনটা দেশের গন্ডি পেরিয়ে হলিউড, বলিউড বা কলকাতার টালিগঞ্জেও ঘটে। এমনই এক ঘটনারই জন্ম দিলেন হালের আলোচিত পরিচালক ইফতেখার চৌধুরী ও চিত্রনায়িকা ববি।

সম্প্রতি মিডিয়া জুড়ে বেশ ভালোভাবেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে নায়িকা ববির সাথে তার ছবির পরিচালক ইফতেখার চৌধুরীর সম্পর্ক নিয়ে। তরুণ এই পরিচালক অনন্ত জলিল অভিনীত ‘খোঁজ দ্য সার্চ’ ছবিটি দিয়ে আলোচনায় আসেন।

এ ছাড়া স্পেশাল এফেক্ট ও চেন্নাইতে গিয়ে ছবির পোস্ট প্রোডাকশনের প্রবণতা এবং সর্বোপরি কমার্শিয়াল ছবির আধুনিকতার ছোঁয়া ও এর চর্চায় বিশ্বাসী তিনি। তার মুক্তিপ্রাপ্ত আরেকটি চলচ্চিত্র ‘দেহরক্ষী কমার্শিয়াল বাজারে পুরোদস্তুর সাফল্য না পেলেও নির্মাল শৈলীতে আলোচনায় আসেন।

আর এই ছবিটি করতে গিয়েই নায়িকা ববির সাথে গড়ে উঠে তার প্রেম-প্রণয়ের সম্পর্ক। তবে নিজেদের এই সম্পর্ক নিয়ে দুজনেই মুখ খুলতে নারাজ হলেও তাদের কাছের লোকজন কিন্তু বলছেন ‘ঘটনা সত্যি!’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫