Skip to content

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ তিন পদে রদবদল

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সেনাবাহিনীর আরও তিনটি গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সেনা সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি আবদুল হামিদের সামরিক সচিব মেজর জেনারেল কাজী ফকরুদ্দিন আহমেদকে প্রতিরক্ষা ক্রয় পরিদফতরের মহাপরিচালক করা হয়েছে। গত রবিবার সেনা সদর দফতরের প্রধান প্রকৌশলী (ইঞ্জিনিয়ার ইন চিফ-ইএনসি) মেজর জেনারেল আবুল হোসাইনকে রাষ্ট্রপতির সামরিক সচিব পদে বদলি করা হয়।

প্রতিরক্ষা ক্রয় পরিদফতরের মহাপরিচালক (ডিজি ডিপি) মেজর জেনারেল মাসুদ রাজ্জাককে বদলি করা হয়েছে। তাকে ন্যাশনাল ডিফেন্স কলেজের জ্যেষ্ঠ প্রশিক্ষক (এসডিএস) করা হয়েছে। সেনা সদরের সামরিক সচিব মেজর জেনারেল আবদুর রহমানকে গত রবিবার ডিজি ডিপি পদে বদলি করা হয়।

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমানকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট করা হয়েছে। গত রবিবার ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) পরিচালক কর্নেল আনোয়ার সোহেল সিদ্দিকীকে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ওই পদে পিজিআর কমান্ডার করা হয়।

উল্লেখ্য, গত রবিবার রাষ্ট্রপতির সামরিক সচিব এবং ঢাকা সেনানিবাসের ৪৬ ব্রিগেডের কমান্ডারসহ বাংলাদেশ সেনাবাহিনীর ১৫টি গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়।বর্তমান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫