Skip to content

শ্রমিক নির্যভতনের প্রতিবাদে বিক্ষোভ, কারখানা ছুটি

স্টাফ রিপোর্টার ॥ সফিপুরে শ্রমিক নির্যাতনের প্রতিবাদ,বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেযার দাবিতে দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। এ ঘটনায় কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সফিপুরে এলাকায় লিজ ফ্যাশনের শ্রমিকরা কাজে যোগদান না করে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে কারখানার সামনে বিক্ষোভ করে। পরে শ্রমিকরা আজকের জন্য কর্মবিরতি করে চলে যায়।
এদিকে একই এলাকায় বেতন না দিয়ে গোমতি টেক্সটাইল নামের একটি কারখানা বন্ধ করে ঘোষণা করেন কর্তৃপক্ষ। শ্রমিকরা কাজে যোগদান করে কারখানাফটকে বন্ধের নোটিশ দেখতে পায়। এতে কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সহিংসতারোধে উভয় কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, টানা কয়েকদিন শ্রমিক বিক্ষোভ ও সহিংসতার পর গাজীপুরের অধিকাংশ শিল্প কারখানা খোলা রয়েছে। মুজুরি বোর্ড নির্ধারিত ন্যূনতম বেতন কাঠামো পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ মেনে নেয়ার পর সকাল থেকেই টঙ্গী, কোনাবাড়ি, কাশিমপুর, জরুনসহ জেলার বিভিন্ন কারখানায় কাজে যোগদেয় হাজার হাজার শ্রমিক। কারখানার বিভিন্ন সেকশনে তারা খুশিমনে কাজ করছেন। পরিস্থিতি সম্পূর্ণ শান্ত থাকলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে কারখানা এলাকায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫