Skip to content

শাহরুখ নয়, সালমানেই স্বস্তি ক্যাটের

বিনোদন ডেস্ক ॥ সালমান খানের সঙ্গে কাজ করতেই বেশি স্বস্তি বোধ করেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি দেয়া এক সাক্ষাতকারে ক্যাটরিনা নিজেই এমন খবর জানিয়েছেন। ‘মেইনে পেয়ার কিউ কিয়া’, ‘যুবরাজ’, ‘পার্টনার’, সর্বশেষ ‘এক থা টাইগার’ ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা।

সালমানের সঙ্গে অনেক ছবিতে অভিনয় করলেও শাহরুখ খানের সঙ্গে মাত্র একটি ছবিতে (জাব তাক হ্যায় জান) অভিনয় করেছেন ক্যাটরিনা। তিনি জানান, ছবিটিতে শাহরুখের সঙ্গে কাজ করার সময় অসস্তিতে পড়তে হয়েছিল তাকে।

ক্যাটরিনা বলেন, “শাহরুখের সঙ্গে কাজ করার সময় আমি ‘নার্ভাস’ হয়ে পড়েছিলামৃ আমি জানি না কেন। হয়তো তার কিছু বৈশিষ্ট্যই আমাকে নার্ভাস করে তুলেছিল। অথচ সালমান সব সময় আমার জন্য কাজটাকে অনেক সহজ করে তুলে। শুরু থেকেই সে আমাকে জানে। ব্যক্তিত্ব অনুসারে আমি তাকে দশে দশ দেব।”

সাক্ষাৎকারে রনবীরের সঙ্গে প্রেমের সম্পর্কের গুজব অস্বীকার করেন ক্যাটরিনা। তিনি বলেন, “বিয়ের আগ পর্যন্ত আমি সিঙ্গেল। এই কথাটি আমার এবং এটাই এখন সবাই ব্যবহার করবে। এটার উপরে আমার স্বত্ব আছে। খুব তাড়াতাড়ি বিয়ে করার কোনো পরিকল্পনা নেই আমার।”

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫