Skip to content

আইকন রিহান্না

বিনোদন ডেস্ক ॥ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন্ন পপতারকা রিহান্না এ বছর আইকন পুরস্কার পেতে যাচ্ছেন। আগামী ২৪ নভেম্বর আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস আসর থেকে এ পুরস্কার গ্রহণ করবেন তিনি।

পাশাপাশি এ সময় মঞ্চ পরিবেশনায়ও অংশ নেবেন ২৫ বছর বয়সী এ তারকা। বিশ্বব্যাপী পপসঙ্গীতে দাপটের সঙ্গে বিচরণের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ প্রভাব রাখার স্বীকৃতি হিসেবে তাকে আইকন পুরস্কারে ভূষিত করা হচ্ছে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ফিমেলফার্স্ট ডটকম।

এদিকে সম্প্রতি রিহান্নার একটি গান বিলবোর্ড টপচার্টেও সেরা দশে ঠাঁই করে নিয়েছে। এ নিয়ে ২৫ বার তার গান বিলবোর্ড টপচার্টেও সেরা দশে জায়গা করে নিল।

মাত্র সাত বছর বয়স থেকে গান গাইতে শুরু করেন রিহান্না। তার জন্ম ১৯৮৮ সালে ক্যারিবিয়ান দ্বীপ বারবাডোসের সেন্ট মাইকেলে। মাত্র ১৬ বছর বয়সে পেশাদার শিল্পী হিসেবে সঙ্গীত জগতে পা রাখেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।

তবে ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন কারণে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এ পপকন্যা। বেশ কয়েকবারই একাধিকজনের সঙ্গে স্ক্যান্ডালেও জড়িয়েছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫