জেলা প্রতিনিধি, নাটোর ॥ পদত্যাগী মন্ত্রীদের নিয়ে অবৈধ মন্ত্রীসভার বৈঠক করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে কালো পতাকা মিছিল সমাবেশ করেছে ১৮ দল। সকাল সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অফিসের সামনে সমাবেশ করে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক আমিনুল হক, জেলা জামায়াতের সাধারন সম্পাদক অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, নাটোরের মেয়র এমদাদুল হক আল মামুন সাবেক মেয়র কাজী শাহ আলম, প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আতিকুল ইসলাম রাসেল ও জেলা ছাত্রশিবিরের সভাপতি আলী আল মাসুদ মিলন।
নাটোরে ১৮ দলের কালো পতাকা মিছিল সমাবেশ
আপডেট :November 18, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
