Skip to content

নিত্যব্যবহার্য জিনিস নিয়ন্ত্রিত হবে ইন্টারনেটে

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ নিত্যব্যবহার্য জিনিসে থাকবে ইন্টারনেট সংযোগ। আর এর মাধ্যমে ব্যক্তি ইচ্ছা করলেই অনেক দূরে থেকেও এসব জিনিসের দেখাশোনা বা গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারবেন।

এভাবে একটি সাধারণ বাড়ি হয়ে উঠবে ‘স্মার্টহোম’, এমনই দাবি করেছেন আধুনিক প্রযুক্তিবিদরা। বস্তু বা জিনিসে ইন্টারনেট সংযোগ এবং এর মাধ্যমে একটি জিনিসের সঙ্গে আরেক জিনিসের যোগাযোগকে প্রযুক্তির ভাষায় বলা হয় ‘বস্তুর জন্য ইন্টারনেট’ (ইন্টারনেট ফর থিংস)।

২০০৯ সালে জার্মানির প্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এসএপি রিসার্চের গবেষক স্টিফেন হলার বস্তুর জন্য ইন্টারনেট ধারণাটির ব্যাখ্যা দিতে গিয়ে এমন একটি পৃথিবীর বর্ণনা দেন, যেখানে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি বস্তুই তথ্য যোগাযোগ ব্যবস্থার (ইন্টারনেট) সঙ্গে যুক্ত থাকে ।

আর ইন্টারনেটের এ সংযোগ ব্যবস্থা মুঠোফোনের সিমনির্ভর নয়; বরং আরএফআইডি ট্যাগ বা অন্য কোনো সেন্সরের সাহায্যে চালিত হয়। আরএফআইডি ট্যাগ হলো পাতলা কাগজসদৃশ এক ধরনের বৈদ্যুতিক যন্ত্রাংশ, যা কোনো বস্তুতে যুক্ত করলে তাতে ওয়াইফাই প্রযুক্তির সাহায্যে ইন্টারনেটের সংযোগ পাওয়া যায়। ফলে ওই বস্তুটির অবস্থা ও অবস্থান খুব সহজেই শনাক্ত করা যায়।

সব জিনিসে ইন্টারনেট সংযোগের এ প্রযুক্তির অন্যতম সুবিধা হলো, কোনো জিনিস বা যন্ত্রের ওপর মানুষের সার্বক্ষণিক নজরদারির প্রয়োজন নেই; বরং জিনিসগুলোই পারস্পরিক যোগাযোগের মাধ্যমে নিজেদের দেখাশোনাসহ প্রয়োজনীয় কাজকর্ম সেরে নিতে পারে। বর্তমানে বাসাবাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ, বৈদ্যুতিক বাতি ও নিরাপত্তা ব্যবস্থাসহ কয়েকটি ক্ষেত্রে এ ধরনের প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।

তবে ভবিষ্যতে এ প্রযুক্তি ব্যবহারে আমাদের জীবনযাত্রায় অকল্পনীয় পরিবর্তন আসবে। তখন কফি তৈরির যন্ত্র থেকে শুরু করে ভেন্ডিং মেশিন বা গাড়ি পর্যন্ত সব কিছুতেই ইন্টারনেটের সংযোগ থাকবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫