জেলা প্রতিনিধি, নোয়াখাল ॥ নোয়াখালীর চাটখিলে শিবিরকর্মী মাহমুদুল হাসানের জানাযা হতে দেয়নি পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টায় জামায়াত-শিবিরকর্মীরা জানাযার প্রস্তুতি নিলে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নিতে যায়।এসময় স্থানীয় জামায়াত-শিবিরকর্মীদের বাধায় পুলিশ লাশ নিতে পারেনি।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে চাটখিল আলিয়া মাদ্রাসার মাঠে প্রথম জানাযা নামাজ হওয়ার কথা থাকলেও পুলিশ নিরাপত্তার কারণ দেখিয়ে জানাযাতে বাধা দেয়। এরপর দারগার বাজার এলাকায় আবারও পুলিশ বাধা দেয়। এতে উভয় পক্ষই মুখোমুখি অবস্থান নিয়েছে।
জামায়াত-শিবির সূত্রে জানাগেছে, বিকাল ৩টায় দারগার বাজারে যেকোনো উপায়ে তারা জানাযা করবে।
এব্যাপারে চাটখিল থানার ডিউটি অফিসার জানায়, নাশকতার আশঙ্কায় পুলিশ আলিয়া মাদ্রাসার মাঠে জানাযা হতে দেয়নি।এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিকালে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিলে পুলিশ গুলি চালালে মাহমুদুল হাসান (১৭) গুলিবিদ্ধ হয়। বুধবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইসলামী হাসপাতালে মৃত্যুবরণ করে।
