Skip to content

ছয় উইকেটে জিতল ভারত

স্পোর্টস ডেস্ক ॥ টেস্টে সিরিজ জয়ের পর প্রথম ওয়ানডে ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেয়েছে স্বাগতিক ভারত। বৃহস্পতিবার কচির নেহেরু স্টেডিয়ামে ক্যারিবীয়দেরকে ছয় উইকেটে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।

ভারতের এই জয়ে দলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রোহিত শর্মা ও বিরাট কোহলি। উদ্বোধনী জুটির শেখর ধাওয়ান ৫ রান করে সাজঘরে ফিরে গেলেও ৭২ রান করেন রোহিত।

এদিকে ওয়ানডে ক্যারিয়ারে ১৮তম সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যান বিরাট কোহলি। কিন্তু ৮৬ রান করে আউট হয়ে যান তিনি।

পরে রানের খাতা খোলার আগে সুরেশ রায়না সাজঘরে ফিরে গেলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন যুবরাজ সিং ও ধোনি।

তাদের ব্যাটে ৩৫.২ ওভারে চার উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে ভারত।

এর আগে ড্যারেন ব্রাভোর ৫৯ রানের সুবাদে ৪৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫