Skip to content

প্রিয়াঙ্কা এবার প্রযোজনায়

বিনোদন ডেস্ক ॥ অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনার মতো সাহসী কাজ করার সাহস দেখিয়েছেন লারা দত্ত, প্রীতি জিনতা, দিয়া মির্জা। সম্প্রতি সে তালিকায় যোগ হয় আনুশকা শর্মার নামও। খুব শিগগির এ সারিতে নাম লেখাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়াও।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই প্রযোজনায় অভিষেক ঘটছে ৩১ বছর বয়সী প্রিয়াঙ্কার। এজন্য নিজের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান তৈরির প্রাথমিক কাজ শুরু করেছেন তিনি। এর পাশাপাশি ‘গুন্ডে’ ও ‘মেরি কম’ ছবির কাজ নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা।

জয়া আখতারের পরিচালনায় আরো একটি ছবিতে কাজ করার প্রাথমিক কথাবার্তা চলছে। ‘ইন মাই সিটি’ ও ‘এগজোটিক’ গানগুলো দিয়ে আন্তজার্তিক সংগীত অঙ্গনেও সুনাম অর্জন করেছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি এ বলিউড তারকা ডিজনির একটি অ্যানিমেটেড ছবিতেও কণ্ঠ দিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫