Skip to content

শ্রাবন্তীর পরকীয়া!

বিনোদন ডেস্ক ॥ আবার প্রেমে পড়েছেন শ্রাবন্তী। তাও নাকি এক বিবাহিত পুরুষের প্রেমে! নতুন নতুন প্রেমে পড়ে স্বামী রাজীব বিশ্বাসকে আজকাল ইগনোর করছেন তো বটেই, এমনকি ঘর-সংসারেও ‘লায়লার’ মন টিকছে না নতুন ‘মজনু’-কে পেয়ে!

বউয়ের পরকীয়ার কথা রাজীব জানেন না ভাবছেন? আলবাত জানেন! নিজের চোখের সামনেই তো তিনি শ্রাবন্তীকে দেখে ফেলেছেন পর-পুরুষের বাহু-বন্ধনে আবদ্ধ অবস্থায়! আর দেখে ফেলে তাঁর সে কী অস্বস্তি! লজ্জায় কোথায় মুখ লুকাবেন, ভেবেই নাকি কুল পাচ্ছিলেন না রাজীব। শ্রাবন্তীর অবশ্য লজ্জা-টজ্জার কোনও বালাই নেই। দেখতে যতই লাজুক-লতা হন না কেন, বেশ ডেসপারেট মেয়ে নাকি তিনি। নিন্দুকেরা অন্তত তাই বলেন! তাই স্বামীর সামনে ‘পেয়ার কিয়া কোই চোরি নেহি কি’ গোছের হাব-ভাব দেখিয়ে চলছেন নায়িকা।

শ্রাবন্তীর নতুন মজনু অবশ্য বেশ অস্বস্তিতেই নাকি পড়েছিলেন তাঁর লায়লার স্বামী ব্যাপারটা দেখে ফেলায়। তাছাড়া দুজনেই যে বিবাহিত! লোক-লজ্জা বলেও তো একটা কথা আছে, নাকি? তবে পুরনো প্রেম বলে কথা! পাঁচ বছর পর তিনি ফিরে পেয়েছেন পুরনো প্রেমিকাকে। তাই লোক দেখে দেখুক! সুন্দরী নায়িকার সঙ্গে চুটিয়ে প্রেম করার সুযোগ হাত-ছাড়া করা যাবে না কোনও মতেই। আর এসবের মাঝখানে পড়ে মুখ লুকিয়ে বাঁচতে চাইছেন বেচারা রাজীব। তা কে এই নতুন মজনু?

কে আবার! হিরণ চট্টোপাধ্যায়! শ্রী ভেঙ্কটেশ ফিল্মস আর সুরিন্দর ফিল্মস-এর যৌথ প্রযোজনায় রাজীব বিশ্বাসের আগামী ছবি ‘মজনু’-তে রাজীবের সামনেই চুটিয়ে প্রেম করছেন হিরণ-শ্রাবন্তী! সেই পাঁচ বছর আগে ২০০৮ সালে ‘ভালবাসা-ভালবাসা’-র পর অ্যাদ্দিনে সুন্দরী শ্রাবন্তীকে পেয়ে নাকি গদগদ ছেলে! আর শ্রাবন্তীরও উচ্ছ্বাস ধরে না ‘মজনু’-কে পেয়ে! শোনা যাচ্ছে এ ছবির নাম আগে রাখা হয়েছিল ‘ঠাকুর জামাই এল বাড়িতে’। কিন্তু প্রেমিক হিরণের প্যাশন দেখে ছবিটার নাম ‘মজনু’ না দিয়ে থাকতেই পারলেন না স্বয়ং রাজীব। তারপর?

তারপর আবার কী? নিজের বরের চোখের সামনেই তাই দিব্যি চলছে শ্রাবন্তীর পরকীয়া।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫