Skip to content

১৮ দল ছাড়া নির্বাচনের সিডিউল নয়: ফারুক

স্টাফ রিপোর্টার ॥ ১৮ দল ছাড়া নির্বাচন সিডিউল ঘোষণা না করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে বলবো ১৮ দল নির্বাচনে গেলে সিডিউল দেন। আমরা নির্বাচনে না গেলে নির্বাচন গ্রহন যোগ্য হবে না। তাই ১৮ দল ছাড়া সিডিউল দিবেন না।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ধানের শীষ সমর্থক ফোরাম নামক একটি সংগঠনের উদ্যোগে ‘বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দের নি:শর্ত মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে আয়োজিত প্রতিবাদ ও নাগরিক সমাবেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফারুক বলেন, হরতাল অবরোধের প্রয়োজন নেই। এখনো সমঝোতার পথ খোলা আছে। তাই বিএনপির সঙ্গে আলোচনা করে দশম জাতীয় নির্বাচনের ব্যবস্থা করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরো বলেন, যতই জেল জুলুম হত্যা, গুম করা হোক না কেন নির্দলীয় সরকারের অধীনে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।

তিনি বলেন, এত লুকোচুরি করা প্রয়োজন নেই। আমি শুধু একটুই বলতে চাই। যদি দেশের গণতন্ত্র স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে থাকেন তাহলে সমঝোতার দ্বার বেগম খালেদা জিয়া খুলে রেখেছেন।’

ফারুক সরকারের সমালোচনা করে বলেন, দুর্নীতির শাস্তি থেকে মুক্তি পেতে তারা নিজেদের অধীনে নির্বাচন করতে চাচ্ছে। একদলীয় নির্বাচন প্রতিহত করতে দেশে হরতাল অবরোধ অস্থিরতা সৃষ্টি হলে তার দায় সরকারকেই বহন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

জোট ভাঙ্গার ষড়যন্ত্রের উল্লেখ করে ফারুক বলেন, বিএনপির কিছু ভাইরাস লোক দিয়ে মন্ত্রিসভা করার যে প্রয়াস চালাচ্ছেন তা কখনও সফল হবে না। ওই ভাইরাসদের ভাগিয়ে নিলে বিএনপির কোন ক্ষতি হবে না বলে তিনি জানান।

সংগঠনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো: রহমত উল্লাহ, ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা সুলতানা নিশিতা প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫