স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার সকাল ৬টা থেকে সারাদেশে ১৮ দলীয় জোটের টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় ঘোষিত সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখান করে রাত ৯টায় এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকাল ৬টা থেকে বৃস্পতিবার সকাল পর্যন্ত ৬টা পর্যন্ত সারাদেশের সড়ক, নৌ ও রেলপথ এ অবরোধের আওতায় থাকবে। এদিকে, ১৮ দলের কর্মসূচি ঘোষণার পরপরই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ১৮ দলের নেতাকর্মীরা রাজপথ অবরোধসহ নানা ধরনের সহিংসতা শুরু করে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জানমালের নিরাপত্তায় দেশব্যাপী আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। পুলিশের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
