Skip to content

পুলিশের গুলিতে নির্মাণ শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ॥ জেলার জগাইমোড়ে বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে একজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সাক্কমান। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের মাছুয়াকান্দি গ্রামের সমেদ আলীর ছেলে।

মঙ্গলবার সকালে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও চেম্বার অব কমার্সের পরিচালক নুর কায়েম সবুজকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় জগাইমোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নির্মাণ শ্রমিক সাক্কমান পুলিশের গুলিতে মারা যান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু পুলিশের গুলিতে নিহত সাক্কমানকে দলীয় কর্মী বলে দাবি করেছেন।

এদিকে সদর উপজেলার শিয়ালকোল বাজারের অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশ বিএনপির সুলতান, আলম ও আলীম নামে ৩ কর্মীকে গ্রেফতার করেছে। পুলিশের রাবার বুলেটে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হবার খবর পাওয়া গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫