Skip to content

মফস্বলের মেয়ে অদিতি!

বিনোদন ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি তার পরবর্তী নতুন ছবির বিষয়ে অত্যন্ত উৎসাহী। মনিষ ঝা’র নতুন ছবিতে তিনি অভিনয় করবেন মফস্বল শহরের মেয়ের ভূমিকায়। খুব শিঘ্রই শুরু হবে ছবিটির শুটিংয়ের কাজ।

বুধবার একটি ফ্যাশন শোর প্রোগ্রামে অদিতি বলেন, এই ধরণের চরিত্র আমার কাছে একেবারেই নতুন। আমি এ ছবি প্রসঙ্গে আর কিছু বলতে চাচ্ছি না। এখন শুধু চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় আছি।

অদিতি আরও বলেন, আমার ‘ইয়ে শালি জিন্দেগি’ ছবির চরিত্র কিছুটা এ ধরণের ছিল। তবে আমি বেশীরভাগ ছবিতে শহুরে মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এবার মফস্বল শহরের মেয়ের ভূমিকায় কাজ করার জন্য আমি বেশ উৎসাহী।

অদিতি রাও ‘রকস্টার’, ‘লন্ডন,প্যারিস,নিউ ইয়র্ক’, ‘মার্ডার থ্রি’ ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি অক্ষয় কুমার অভিনীত ‘বস’ ছবিতেও তাকে দেখা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫