Skip to content

ফের পেছালো সানির রাগিনি এমএমএস টুর মুক্তি

বিনোদন ডেস্ক ॥ সানি লিওন অভিনীত ছবি ‘রাগিনি এমএমএস টু’র মুক্তির তারিখ আবারো পিছিয়ে দেয়া হয়েছে। এ বছরের পরিবর্তে ২০১৪ সালের জানুয়ারিতে ছবিটি মুক্তির কথা থাকলেও পরে ২ মাস পিছিয়ে মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে মার্চ ২০১৪।

ছবির কাজের আরও উন্নয়নের জন্যই নাকি সময় বাড়িয়ে নেয়া হয়েছে।

সম্প্রতি একতা কাপুর বলেন, এ ধরণের ছবির জন্য প্রয়োজন উচ্চ পর্যায়ের দর্শনমাত্রা। আর তাই ছবিটিকে পূর্ণ রূপ দিতে প্রচুর সময় লাগছে। তিনি বলেন, এই ছবির কাজ সম্পূর্ণ করতে আরও আট সপ্তাহ সময় লাগবে।

বালাজি টিম চায় ছবিটিকে প্রত্যাশারও চাইতেও বেশি সুন্দর রূপ দিতে। কারণ, এর পূর্ব সিকুয়েলটি অনেক বেশি জনপ্রিয় হয়েছিল।

‘রাগিনি এমএমএস টু’ পরিচালনা করছেন ভূষণ পেটেল। এটি নির্মিত হচ্ছে বালাজি মোশন পিকচার এর ব্যানারে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫