Skip to content

সৎ মা কারিনা

বিনোদন ডেস্ক ॥ সৎ মা হতে পারেন, তাই বলে স্বামী সাইফ আলি খানের আগের স্ত্রীর সন্তানদের কোনো ভাবেই ভিন্ন চোখে দেখেন না বলে জানিয়েছেন কারিনা কাপুর খান। বরং সাইফের আগের স্ত্রী অমৃতার দুই সন্তান সারা ও ইব্রাহিমকে তিনি ভালোবাসেন এবং তাদের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলেও জানিয়েছেন।

অমৃতার দুই সন্তানের সম্পর্কে কারিনা বলেন, ‘সারা ও ইব্রাহিমের সঙ্গে আমার সম্পর্ক ভালো রয়েছে এবং আমরা খুব ভালো বন্ধু।’

স্বামী সম্পর্কে কারিনা বলেন, ‘সাইফ খুব দারুণ অভিনেতা এবং সে তার ছবি পছন্দের ধরনের জন্য জনপ্রিয়। সে কখনো নিরাপদ চরিত্রে অভিনয় করে না আবার সবকিছু নিয়ে পরীক্ষা নিরিক্ষাও করে না। আর তার এই গুণটি আমাকে প্রচ- আকর্ষণ করে।’

দীর্ঘদিন প্রেম করার পর গত বছর সাইফ ও কারিনা বিয়ে করেন। ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী কিছুদিন আগে তার প্রথম বিবাহবার্ষিকী পালন করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫