জেলা প্রতিনিধি, নওগাঁ ॥ নওগাঁর রানীনগর আউটার সিগনালের কাছে রেললাইনের ফিশপ্লেট খুলে নেয়ায় ও প্রায় ২৩ ফুট রেললাইনের পাটাতন উপড়ে ফেলায় ঢাকাসহ উত্তরাঞ্চলের ১২ জেলায় রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
সোমবার ভোরে ১৮ দলের ৭২ ঘন্টা অবরোধের তৃতীয় দিন দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এতে ভোর ছয়টা থেকে নওগাঁর সঙ্গে উত্তরাঞ্চলের ১২টি জেলাসহ ও ঢাকা, রাজশাহী ও খুলনার রেল যোগাযোগ বিচ্ছিন্ন্ হয়ে গেছে।
সান্তাহার রেল স্টেশনের মাস্টার জানায়, ভোরে স্থানীয় জনগণ রেললাইন উপড়ে ফেলার ঘটনাটি দেখে স্টেশনে খবর দেয়। এতে তাৎক্ষণিক আবদুলপুর-পার্বতীপুর রুটের সব ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।
রেল চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগবে এমন প্রশ্নের জবাবে স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, মেরামতের জন্য কাজ চলছে। তবে কত সময় লাগবে তাৎক্ষণিক তিনি তা নিশ্চিত করতে পারেননি।
নওগার সঙ্গে উত্তরাঞ্চলের ১২ জেলার ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন
আপডেট :December 2, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
