Skip to content

গোলাপী পোশাকে প্রটিয়াসরা

স্পোর্টস ডেস্ক ॥ অনেক নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ আফ্রিকা সফরে সম্মত হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। আগামী ৫ ডিসেম্বর ওয়ান্ডারার্সে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটির মধ্যদিয়ে শুরু হবে ভারতের আফ্রিকা মিশন।

তবে মজার ব্যাপার হচ্ছে, দু’দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটিকে ‘গোলাপী দিবস’ (পিংক ডে) হিসেবে ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ম্যাচটিকে ‘গোলাপী দিবস’ হিসেবে ঘোষণা করে সিএসএ।

এ ম্যাচে গোলাপী পোষাক পরে মাঠে নামবেন এবি ডি ভিলিয়ার্সরা। ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশেষ এ দিনে দর্শকরাও গোলাপী রঙয়ের পোশাক পরে বিশেষ রেকর্ড সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের প্রথম দিকে পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচেও দিবসটি পালন করে ব্যাপক সাড়া ফেলেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫