Skip to content

অবরোধের ৫ম দিন

স্টাপ রিপোর্টার ॥ বিরোধী দলের টানা অবরোধের ৫ম দিন বুধবার রাজধানীতে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেয়া হয়েছে।

রাজধানীর মধ্য বাড্ডার মোল্লাপাড়া এলাকায় ভোর সাড়ে ৬টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় ফারুক হোসেন (৪০) নামে এক পিকটারকে আটক করেছে পুলিশ ।

বাড্ডা থানার ওসি ইকবাল হোসেন জানান, অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়ায় এবং স্বীকার করার কারণে ভ্রাম্যমাণ অঅদালত তাকে ১ বছরের কারাদণ্ড দেন।

তাঁতিবাজারে সকাল পৌনে নয়টার দিকে ছাত্রদল একটা মিছিল বের করে। কিছুদূর আসার পর পুলিশের বাধার মুখ পড়ে।

এসময় পুলিশকে লক্ষ্য করে ৪/৫টি ককটেল ছোড়া হয়। পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এসময় সদরঘাট থেকে মিরপুরগামী ইউনাইটেড পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মী জিয়াউদ্দিন জানান, ৮টা ৫০ মিনিটে একটি অগ্নিনির্বাপণ গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

লালবাগ জোনের উপ পুলিশ কমিশনার হারুন উর রশিদ বলেন, ‘কয়েকজন জড়ো হয়ে মিছিল করার চেষ্টার করেছিল। তারাই পুলিশকে লক্ষ্য করে ককটেল ফাটায়। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।’

৮টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের ব্যানারে বাংলাবাজার মোড়ে একটি ঝটিকা মিছিল বের হয়। দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।

সকাল সাড়ে ৭টার দিকে সবুজবাগ, মগবাজর ও গোড়ানে অবরোধের সমর্থনে মিছিল বের করা হয়।

এদিকে, সকাল ৭টার দিকে কাওরানবাজারে স্টেশন রোডে অবরোধের সমর্থনে যুবদলের মিছিল থেকে রেললাইনের ওপর আগুন ধরিয়ে দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানানা, মিছিলকারীরা চলে গেলে স্টেশনের কর্মীরা এসে আগুন নেভায়।

সকাল ১০টার দিকে শ্যামলীর রিংরোডে ঝটিকা মিছিল থেকে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেয়া হয়। তবে কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসরে কর্মীরা এসে আগুনর নিভিয়ে ফেলে।

আদাবর থানার এসআই শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫