Skip to content

স্ত্রীকে শারীরিক সম্পর্ক থেকে বঞ্চিত করা এক ধরণের নিষ্ঠুরতা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মুম্বাইয়ের স্থানীয় এক আদালত বলেছে, স্ত্রীকে শারীরিক সম্পর্ক থেকে বঞ্চিত করা এবং তার চরিত্রের প্রতি সন্দেহ প্রকাশ করা এক ধরণের নিষ্ঠুরতা। ২৭ বছরের এক নারীর তালাকের মামলার রায়ে আদালত বলেছে, ‘বিবাদী স্বামীর কোনো অধিকার নেই আবেদনকারী স্ত্রীকে শারীরিক সম্পর্ক থেকে বঞ্চিত করার বা তার চরিত্রের প্রতি সন্দেহ পোষণ করার।তালাকের আবেদন মঞ্জুর করে আদালত ৩৩ বছরের স্বামীকে স্ত্রীর ভরণ পোষণ বাবদ তিন লাখ রুপি দেওয়ার নির্দেশ দেন।

মামলার বিবরণে বলা হয়, ২০০৯ সালে বিয়ের আগে তারা দু’বছর প্রেম করেন। কিন্তু, নানারকম বঞ্চনার শিকার হয়ে ২০১২ সালের ফেব্রুয়ারিতে তালাকের জন্য মামলা দায়ের করেন। বাদী অভিযোগ করেন, বিয়ের অনুষ্ঠান শেষে বাসর রাতে স্বামীর স্বজনরা বাবার পক্ষ থেকে সাজানো কক্ষটি দখল করে নেন। পরবর্তীতে তার স্বামী দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে বলেন, তার চাকরি চলে যাওয়ায় কিছু করার নেই।

আদালত রায়ে উল্লেখ করেন, বিয়ে স্বামী-স্ত্রীকে অধিকার দেয় এবং দায়িত্ব অর্পণ করে। দুজন দুজনের কাছে ন্যায্য কিছু প্রত্যাশা করে। শারীরিক সম্পর্ক বৈবাহিক বাধ্য-বাধকতার অন্যতম মৌলিক শর্ত। বিয়ের সুখ থেকে একজন আরেক জনকে বঞ্চিত করার কোনো অধিকার রাখে না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫