বিশেষ প্রতিনিধি ॥ সম্প্রতি ১৮ দলের ডাকা বিভিন্ন হরতার ও অবরোধ কর্মসূচীতে নাশকতা প্রতিরোধে রেলপথে নিরাপত্তা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় স্থাপিত রেলপথ সমূহের অধিকত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ৪টি রেলপথ রুট ঢাকা- চট্টগ্রাম, ঢাকা- নারায়ণগঞ্জ, ঢাকা-আশুগঞ্জ ও ঢাকা-শ্রীপুর রেলওয়ে রুটের রেল লাইন সমূহে রেলওয়ে চলাচল স্বাভাবিক ও নিরাপত্তা রাখা, তথা নিরাপত্তা বিঘিœত না হওয়া, নাশকতা রোধ, ক্ষয়ক্ষতি প্রতিরোধে রেলপথ এলাকায় মোতায়েন করা হয়েছে আনসার ও ভিডিপি সদস্য। এরা স্থানীয় জনগণের সহযোগিতায় প্রাথমিক নিরাপত্তা প্রদান ও আশু দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সমূহকে তাৎক্ষণিকভাবে মোবাইলফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে সংবাদ প্রদান করবেন। এ মোতাবেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে গত ২৫ অক্টোবর অন্যান্য স্থানের ন্যায় গাজীপুরেও এ নির্দেশনা প্রদান করা হয়েছে।
আনসার ও ভিডিপি গাজীপুর জেলা কমান্ড্যান্ট মীর আলমগীর হোসেন গাজীপুর জেলার বিস্তৃর্ণ রেলপথের ২৮টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে মোট ১১২জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করেছেন। প্রতিটি পয়েন্টে ৪ জন সদস্য দায়িত্ব পালন করছেন।
গাজীপুর জেলার রেলপথের ২৮টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট গুলো হলো:
গাজীপুর সদর উপজেলাঃ ধীরাশ্রম রেল স্টেশন, মারকাস মসজিদ প্রাঙ্গন রেললাইন, লেবেলক্রসিং রেল লাইন (তিতাস গ্যাস সংলগ্ন), ভাওয়াল গাজীপুর স্টেশন সংলগ্ন, চাপুলিয়া স্কুল সংলগ্ন, মীরেরগাঁও, পূবাইল কলেজ গেইট ও টেকি বাড়ি রেললাইন।
টঙ্গী ঃ মাঝুখান থেকে টঙ্গী, নিমতলা বনমালার সামনে ও মরকোন হায়দ্রাবাদ রেলওয়ে ব্রীজ।
কালিগঞ্জ ঃ দড়িপাড়া গেইট, কাপাসিয়া মোড় ও বাঘারপাড়া।
শ্রীপুর ঃ গোলাঘাট, সাতখামাইর/ঘারারন ঘুন্টিঘর, লোহাগাছ, ইজ্জতপুর, রাজেন্দ্রপুর ও বনখড়িয়া/ভাওয়াল গাজীপুর।
কালিয়াকৈর ঃ নয়ানগর, বাওমান টালাবহ, ঝাওলাভিটা, বেগমপুর, ভান্নারা লেবেল ক্রসিং, ভুঙ্গাবাড়ী, পূর্ব চান্দরা ও কালামপুর।
মীর আলমগীর হোসেন আরো জানান, রেললাইন ছাড়াও নিরাপত্তার জন্য গ্যাস অফিস, পল্লীবিদ্যুৎ অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি জানান, জেলার বিস্তৃর্ণ রেলপথে এ ২৮টি ঝুঁকিপূর্ণ এলাকার বাইরে আরো ২১টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। ওই পয়েন্টে আরো ৮৪জন ভিডিপি সদস্য মোতায়েনের জন্য প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
গাজীপুরে রেলপথে নাশকতা প্রতিরোধে মাঠে রয়েছে আনসার ও ভিডিপি সদস্যরাও
আপডেট :December 7, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
