Skip to content

অ্যাপ দিয়ে তথ্য চুরি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ব্যবহারকারীদের অজান্তেই তাদের অবস্থানের তথ্যসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান। সম্প্রতি অ্যানড্রয়েডের জনপ্রিয় অ্যাপ্লিকেশন ‘ব্রাইটেস্ট ফ্ল্যাশলাইট’ ব্যবহারকারীদের তথ্য চুরির প্রমাণ পেয়েছে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)।

জানা গেছে, বিনা মূল্যের অ্যাপটি ডাউনলোড করলেই অ্যাপটির লোকেশন ট্র্যাকিং সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীর অবস্থানের তথ্য নিয়মিত সংগ্রহ করছিল অ্যাপটির নির্মাতা গোল্ডেনশোরস টেকনোলজি। এসব তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করত তারা। ঠিক কতজন ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানা না গেলেও এ সংখ্যা কয়েক কোটি বলে ধারণা করা হচ্ছে।

এফটিসির নির্দেশমতো গোপনীয়তা নীতিমালায় পরিবর্তন আনার পাশাপাশি সংগ্রহ করা সব তথ্য মুছে ফেলতে রাজি হয়েছে গোল্ডেনশোরস টেকনোলজি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫