Skip to content

বাসে আগুন, ভাঙচুর

স্টাফ রিপোর্টার ॥ সাভারে পোশাক শ্রমিকদের বহনকারী একটি বাসে আগুন দিয়েছে পিকেটাররা। এ সময় কয়েকটি যানবাহনও ভাঙচুর করেছে তারা।

কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে সারা দেশে জামায়াতের হরতালের মধ্যে সোমবার সকাল ৭টার দিকে সাভার বাজার স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটেছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, পোশাক শ্রমিকদের নিতে ‘বাদল এন্টারপ্রাইজের’ বাসটি সাভার বাজার স্ট্যান্ডের রাজ্জাক প্লাজার সামনে ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে ছিল। সেখানেই দুর্বৃত্তরা বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই বাসটি পুরোপুরি পুড়ে যায়।

এদিকে পিকেটাররা সেখানে থাকা আরো ৬/৭টি যানবাহনে ইট ছুড়ে ভাঙচুর করেছে বলে জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫