Skip to content

হান্নান শাহ, রিজভীর রিমান্ড না মঞ্জুর

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ এবং যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ বিএনপি তিন নেতার রিমান্ড এং জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

তবে প্রয়োজনে আগামী ১০ কার্য দিবসের মধ্যে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।

ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর সোমবার সকাল পৌনে ১০টার দিকে রিমান্ড এবং জামিন আবেদনের ওপর শুনানি শেষে উভয় আবেদন না মঞ্জুর করে আসামিদের জেলহাজতের পাঠানোর আদেশ দেন।

মামলার অপর আসামি হলেন বিএনপি কার্যকরী কমিটির সদস্য বেলাল আহমেদ।

হরতালে সহিংসতার অভিযোগে রাজধানীর মতিঝিল এবং পল্টন থানায় দায়ের করা তিনটি মামলায় ৩০ দিন নেয়ার আবেদন করেন মামলা তিনটির তদন্তকারী কর্মকর্তারা।

শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, ‘আসামিদের যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সেগুলো অনেক পুরনো মামলা এবং রাজনৈতিকভাবে তাদের হয়রানি করার জন্য এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫