স্টাফ রিপোর্টার ॥ ভারতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধবিষয়ক মামলার শুনানি শুরু হয়েছে সোমবার।
নেদারল্যান্ডের হেগের আন্তর্জাতিক সালিশি আদালতে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এ শুনানি অনুষ্ঠিত হবে।
স্থায়ী সালিশি আদালতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্র বিষয়ক বিভাগের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) এম খুরশেদ আলম নেদারল্যান্ডে যাওয়ার আগে সাংবাদিকদের বলেন, শুনানি শেষে আদালত আগামী বছরের প্রথমার্ধেই এ মামলার রায় ঘোষণা করতে পারেন।
প্রসঙ্গত, প্রতিবেশী দুটি দেশের মধ্যে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির আলোচনা শুরু হয় ১৯৭৪ সালে। দীর্ঘ সময়ে বিরতি দিয়ে কয়েকটি বৈঠক হলেও এতে সমাধান না হওয়ায় দ্য হেগের আদালতে ২০১১ সালের মে মাসে আনুষ্ঠানিক দাবি উত্থাপন করে বাংলাদেশ।
খুরশেদ আলম বলেন, ভারতের যুক্তি হলো সমদূরত্বের (ইকুইডিসট্যান্স) ভিত্তিতে রেখা টানতে হবে। বাংলাদেশ এর বিরোধিতা করে ইকুইটি বা ন্যায্যতার ভিত্তিতে রেখা টানার পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের উপকূলীয় রেখা অবতল আকৃতির হওয়ায় বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতে বিষয়টি নির্ধারণে যুক্তি উপস্থাপন করে।
গত রোববার শুনানিতে অংশ নিতে ঢাকা থেকে যাওয়া একটি প্রতিনিধি হেগে যায়। আদালতে বাংলাদেশের ‘এজেন্ট’ (বাদী) হিসেবে থাকা সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিও শুনানি উপলক্ষ্যে আদালতে গেছেন। তিনি উপস্থিত হয়ে সরকারের মন্ত্রিসভায় রদবদলের তথ্য আদালতকে জানান।
সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে ডা. দীপু মনি শুনানিতে উপস্থিত হয়েছেন। কারণ, তিনি এর আগে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে এ সম্পর্কিত কয়েকটি প্রস্তুতি বৈঠকে তিনি অংশ নেন।
বাংলাদেশের পক্ষে মামলা পরিচালনায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের আইনজীবী ফার্ম ‘ফলি হগ এলএলপি’র সঙ্গে ওয়াশিংটন ডিসিতে গত ১ সেপ্টেম্বর পরামর্শক বৈঠক করেন দীপু মনি ও সংশ্লিষ্টরা। ওই বৈঠকেই গতকাল শুরু হওয়া শুনানিতে বাংলাদেশের সম্ভাব্য কর্মকৌশল সম্পর্কে আলোচনা হয়।
দেশের বৃহত্তর স্বার্থেই ডা. দীপু মনি সরকারের অনুরোধে হেগে গেছেন। এর আগে ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিষয়ক মামলায়ও তিনি বাংলাদেশের পক্ষে আদালতে যুক্তি তুলে ধরেন।
বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা মামলার শুনানি শুরু
আপডেট :December 10, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
