Skip to content

নিজ উদ্যোগেই নিশার নগ্ন ফটোশুট

বিনোদন ডেস্ক ॥ দক্ষিণ ভারতে গত দুই বছর কাজ করার ফলে বলিউডে বেশ অনিয়মিত হয়ে পড়েছিলেন নায়িকা নিশা কোঠারি। যদিও বিষয়টি নিয়ে তার কোন মাথাব্যথা নেই।

এদিকে নতুন খবর হলো, সম্প্রতি এ নায়িকা একটি নগ্ন ফটোশুটে অংশ নিয়েছেন। এখানে নামমাত্র পোশাক পরে একেবারে খোলামেলাভাবে পোজ দিয়েছেন তিনি। নিজ উদ্যোগেই তিনি এমন ব্যক্তিগত ফটোশুট করেছেন।

তবে এখনই ছবিগুলো প্রকাশের কোন ইচ্ছা ছিল না নিশার। তার অজান্তেই সেই শুটের দুটি ছবি ইন্টারনেটে প্রকাশ পেয়ে গেছে। সাদা দুই টুকরো কাপড় পরা এ ছবিগুলো মুছে ফেলার জন্য গুগলের কাছে আবেদনও করেছেন তিনি।

এদিকে এই ছবি থেকে একটি ছবি আবার ভারতের একটি পত্রিকাতেও ছাপা হয়ে গেছে। এ বিষয়ে নিশা কোঠারি বলেন, ছবিগুলোর এ কাজটি কে করলো তা আমি বুঝতে পারছি না।

তবে কাছের কেউই হবে। কারণ, অনেক গোপনীয়তা বজায় রেখেছিলাম ছবিগুলোর ব্যাপারে। যাই হোক, এমন ছবি আমার অনুমতি ছাড়া মিডিয়ায় ছাপাও বোধহয় ঠিক না। বিষয়টি মেনে নিতে পারছি না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫