Skip to content

সাতক্ষীরায় আ.লীগ কর্মীকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার বলাডাঙ্গায় আওয়ামী লীগ কর্মী আব্দুল হামিদকে (৪০) জামায়াত-শিবিরের কর্মীরা পিটিয়ে হত্যা করেছে। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মাধবকাটি বাজার থেকে তাকে ধরে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা যায়, টেলিভিশনে কাদের মোল্লার রাতে ফাঁসি হবে জানার পর মাধবকাটি বাজারে এসে বলার পর জামায়াত-শিবিরের কর্মীরা তাকে ধরে নিয়ে যায়। এরপর রাত নয়টার দিকে পাশের পাঁচরকি এলাকা থেকে হাত-পা ভাঙা ও সংজ্ঞাহীন অবস্থায় আব্দুল হামিদকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বুধবার ভোরে তিনি মারা যান।

নিহত আব্দুল হামিদ সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের ফজর আলীর ছেলে। তিনি একজন আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫