Skip to content

বাংলাদেশের ধর্ষিতা নারীদের কষ্ট আমি অনুভব করেছি: রাইমা সেন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মৃত্যুঞ্জয় দেবব্রত পরিচালিত দি বাস্টার্ড চাইল্ড নামে সিনেমায় অভিনয় করছেন রাইমা সেন। তিনি সেখানে ইন্দ্রনিল সেনগুপ্ত চরিত্রের বিপরীতে অভিনয় করেছেন। সে অভিনয় ও সিনেমা প্রসঙ্গে সাংবাদিকরা কথা বলেন রাইমার সঙ্গে।

সিনেমাটির বিষয়ে রাইমা বলেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক বিপুল সংখ্যক নারী ধর্ষণের কাহিনী নিয়ে সিনেমাটি নির্মিত। সেখানে ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহৃত করা হয়েছিল। এতে তিন-চারটি আলাদা কাহিনী শেষ পর্যন্ত একক কাহিনীতে রূপান্তরিত হয়।”

এ সিনেমার প্রথম কাহিনীতে বাবার নির্দেশনায় বাংলাদেশের গ্রাম থেকে একটি পরিবারের যাত্রা দেখানো হয়। অন্যটাতে এক সাংবাদিক একজন গেরিলা যোদ্ধা হয়ে উঠেন। তার স্ত্রীর জীবনের কাহিনী ও রেপ ক্যাম্পের ঘটনাপ্রবাহ সিনেমার প্রধান কাহিনীতে রূপান্তরিত হয়।

রাইমা বলেন, “এ জন্য ২১ দিন আমরা রাতে শুটিং করি। এ সময় দিনের আলোই দেখিনি। আমি অনুভব করতে পারি একজন নির্যাতিত নারীর কষ্ট। আমার ভূমিকা ছিল খুবই কঠিন। তার শরীরের ভাষা ও চোখের দৃষ্টিতে ফুটিয়ে তুলতে হয়েছে আমাকে। যুদ্ধক্ষেত্রে ধর্ষণকে কীভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, তাও উঠে এসেছে সিনেমায়।”

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫