Skip to content

সিরিয়া­-তুরস্ক সীমান্ত বন্ধ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সিরিয়ায় বিরোধী গোষ্ঠিগুলোর মধ্যে লড়াইয়ের জের ধরে সিরিয়ার সঙ্গে সীমান্ত পারাপার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে তুরস্ক। বুধবার দেশটির বাণিজ্য ও শুল্ক মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সিরিয়ার বিদ্রোহিদের জন্য প্রাণঘাতী নয় এমন সব সামরিক সহয়তা স্থগিত করার পর পরই সীমান্ত বন্ধের এ ঘোষণা দেয় আঙ্কারা।তবে সেখানে মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশ দুটি।

সিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠি সিরিয়ার ন্যাশনাল কোয়ালিশন মুখপাত্র লুয়াই সাফি তুর্কী সিদ্ধান্ত সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘সীমান্ত বন্ধ থাকায় দেশের উত্তাঞ্চলে সাময়িক সঙ্কট দেখা দেবে।’ তবে তিনি অচিরেই সীমান্ত খুলে দেয়া হবে বলে আশা প্রকাশ করেছেন যদিও কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি।

সিরিয়ার ইসলামি বিদ্রোহি গোষ্ঠি ইসলামি ফ্রন্ট সম্প্রতি তুরস্ক সংলগ্ন বাব আল-হাওয়া সীমান্ত পাড়াপাড় এলাকায় পশ্চিমা সমর্থন পুষ্ট ফ্রি সিরিয়ান আর্মির কয়েকটি ঘাঁটি দখল করে নিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয় তুরস্ক।এর আগে এ ঘটনার জের ধরে সিরিয়ার বিদ্রোহিদের জন্য সহায়তা স্থগিত করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

উল্লেখ্য, বাব আল-হাওয়া সীমান্ত এলাকা দিয়ে বিদ্রোহিদের জন্য ওষুধ, কাঠ, সামরিক যান, জেনারেটর ও যোগাযোগ সরঞ্জামাদি সরবরাহ করা হয়ে থাকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫