Skip to content

জয়দেবপুর রেলস্টেশনে পেট্রোল বোমা হামলায় পুলিশসহ আহত ১০

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে পেট্রোল বোমা হামলা ও ভাঙচুর করেছেন শিবিরকর্মীরা। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

জয়দেবপুর জংশনের প্রধান স্টেশন মাস্টার জিয়াউদ্দিন সরদার জানান, ১০/১৫ জনের একদল শিবিরকর্মী অতর্কিত তার কক্ষে পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলে হামলাকারীরা পালিয়ে যান।

এসময় হামলাকারীদের ইটের আঘাতে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) দুলাল আখন্দ আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫