Skip to content

বাবা-মায়ের পাশে কাদের মোল্লার দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড কার্যকরের পর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার লাশ দাফন সম্পন্ন হয়েছে। ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাড়ির উঠানে তার বাবা-মায়ের কবরের পাশেই কাদের মোল্লাকে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাত ৩টা ১০ মিনিটে কাদের মোল্লার লাশ বাড়িতে এসে পৌঁছালে তা গ্রহণ করেন তার ছোট ভাই মাইনুদ্দিন মোল্লা। পরে কড়া নিরাপত্তায় ৬০০ লোকের উপস্থিতিতে বাড়ির উঠানে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা।

তার শেষ ইচ্ছা অনুসারে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয় কাদের মোল্লাকে। রাত ৪টা ১০ মিনিটে দাফন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের গাড়ি বহর।

এর আগে দিবাগত গভীর রাত সাড়ে ১২টা থেকে কবর খোড়ার কাজ শুরু হয়, শেষ হয় আড়াইটায়। এ কাজে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী বিশ্বাস।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫