Skip to content

জাবিতে উপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে আল্টিমেটাম

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এম এ মতিনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারী ঐক্য ফোরাম। শনিবার দুপুর ১২টায় এ সময়সীমা শেষ হবে বলে সংবাদ সম্মেলনে জানান তারা।

বৃহস্পতিবার বিকাল ৫টায় এক সংবাদ সম্মেলন থেকে জানা যায়, বেলা ১১টার দিকে ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে দেখা করেন ‘শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’র আহ্বায়ক অধ্যাপক হানিফ আলী, সদস্য সচিব অধ্যাপক কামরুল আহসানসহ বেশ কিছু শিক্ষক। এসয় তারা জরুরী সিন্ডিকেট বৈঠক ডেকে উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা জন্য ৪৮ ঘন্টা সময়সীমা বেধে দেন। শনিবার দুপুর ১২টায় এসময়সীমা শেষ হবে বলে জানান তারা। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান সংগঠনটির নেতারা।

এবিষয়ে ভারপ্রাপ্ত উপাচার্যের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক মো: আনোয়ার হোসেন বর্তমানে ১০ দিনের ছুটিতে ক্যাম্পাসের বাইরে ঢাকায় আছেন। এনিয়ে তার ছুটির পরিমান হল টানা ৩১ দিন। গতমাসের ২০ তারিখ থেকে এ পর্যন্ত তিনি ছয় দফা ছুটি বাড়িয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫