Skip to content

ফের আইটেম গানে খোলামেলা ইয়ানা

বিনোদন ডেস্ক ॥ কয়েক বছর ধরে বলিউডে একেবারেই অনুপস্থিত ছিলেন আইটেম গার্ল ইয়ানা গুপ্তা। তবে দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে আবারও পর্দার সামনে আসছেন তিনি।

বর্তমানে ‘দাম’ ছবিটির সিক্যুয়ালের শুটিং চলছে। বেশ কয়েক বছর আগে এই ছবির ‘বাবুজি জেরা ধিরে চালো বিজলি গিরি’ শিরোনামে আইটেম গানে খোলামেলা পারফরমেন্স করে তুমুল আলোচনায় এসেছিলেন ইয়ানা। এবার ‘দাম-২’ ছবিটির জন্য আবারও আইটেম গান করছেন তিনি।

জানা গেছে, এবারের গানটির নাম দেয়া হয়েছে ‘বাবুজি-২’। আগের চেয়েও বড় আয়োজন নিয়ে এ গানটির শুটিংয়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানেও ব্যাপক খোলামেলা হয়ে পারফর্ম করতে দেখা যাবে তাকে।

এ ছবিটি আগামী বছরের মাঝামাঝি সময়ে মুক্তির কথা রয়েছে। এদিকে আগামী কয়েক দিনের মধ্যেই ‘বাবুজি-২’ গানটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। শুধু এই আইটেম গানই নয়, থার্টি ফার্স্টের শোতেও এবার নাচবেন ইয়ানা।

আমেরিকা প্রবাসী ভারতীয়দের থার্টিফার্স্ট নাইটের শোতে তিনি বেশ কিছু আইটেম গানে পারফর্ম করবেন। সব মিলিয়ে বছরের শেষের দিকে যেন বেশ নড়েচড়ে বসেছেন ইয়ানা।

এ বিষয়ে তিনি বলেন, আমি আসলে এখন আর নিয়মিত কাজ করতে চাই না। তবে ‘বাবুজি-২’ গানটির প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। কারণ, ‘বাবুজি’ গানটি দিয়েই আমাকে দর্শকরা ভালভাবে চিনেছে, পছন্দ করেছে। তাই এর সিকুয়াল গানটি নিয়ে আমি আশাবাদী। গানটি ছবির প্রচারণায়ও ব্যবহার হবে।

আর থার্টিফার্স্ট নাইট গতবারের মতো এবারও আমেরিকায় কাটাবো। সেখানে প্রবাসী ভারতীয়দের শোতে অংশ নেবো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫