Skip to content

বাড়ছে শৈত্য প্রবাহ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীসহ সারাদেশে দিনের তাপমাত্রা কমতে শুরু করেছে। আবহ্ওায়ার পর্যবেক্ষণে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে একটি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ কারণে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা দেখা যাচ্ছে। আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর প্রভাবে সারাদেশে শীত জেঁকে বসবে।

আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, চলতি মাসের শুরুতে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ক্রমান্বয়ে তাপমাত্রা কমতে শুরু করে। আগামী সপ্তাহে এক থেকে দুটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, বর্তমানে দেশে যে তাপমাত্রা বিরাজ করছে তা স্বাভাবিক। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে পুরোদমে শীত পড়া শুরু করবে। এসময় দিনের তাপমাত্রা কমে যাবে। রাতে কুয়াশা পড়বে এটাই স্বাভাবিক।

এসময় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস কমে যাবে।
এদিকে ডিসেম্বর মাসের শুরু থেকে গ্রামের পাশাপাশি রাজধানীতেও শেষ রাতে কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে। বিভিন্ন পার্ক, উদ্যান ও খোলা স্থানে দুপুরের পর থেকে ঠান্ডা বাতাস রাজধানীবাসীকে শীতের জানান দিচ্ছে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে।

আবহ্ওায়া অধিদফতর জানায়, আজ শনিবার পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করছে আবহাওয়া অধিদফতর। এছাড়া আজ ঢাকায় সর্বনিম্ম তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি, চট্টগ্রামে ১৫ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে সর্বনিম্ন ১১ দশমিক ৫ ডিগ্রি, রংপুরে সর্বনিম্ন ১৪ ডিগ্রি, খুলনায় সর্বনিম্ন ১৪ ডিগ্রি, সিলেটে সর্বনিম্ন ১৩ দশমিক ৩ ডিগ্রি এবং বরিশাল বিভাগে সর্বনিম্ন ১২ দমমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫