Skip to content

রাতে মুখোমুখি বার্সা-ম্যান সিটি

ম্পোর্টস ডেস্ক ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় মুখোমুখি হচ্ছে স্পেনের বার্সেলোনা ও ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডের আরেক দল আর্সেনাল মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির বায়ার্ন মিউনিখের।

সোমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর এই ড্র অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে উঠেই কঠিন প্রতিপক্ষ পেল ম্যান সিটি।

গতবারের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে হেরে বিদায় নিয়েছিল আর্সেনাল।

এদিকে সহজ প্রতিপক্ষ পেয়েছে ইউরোপের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়াল খেলবে জার্মানির শালকা ও ম্যান ইউ খেলবে গ্রিক দল অলিম্পিয়াকোসের বিপক্ষে।

আগের চার দেখায় অলিম্পিয়াকোসকে হারিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। এছাড়া ইংল্যান্ডের চেলসি তুরস্কের গালাতাসারাইয়ের এবং গতবারের রানার্স-আপ জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড রাশিয়ার জেনিতের মুখোমুখি হবে। আট বছর চেলসিতে খেলে ২০১২ সালে গালাতাসারাইয়ে যোগ দিয়েছিলেন দিদিয়ের দ্রগবা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫