Skip to content

দামিনী ধর্ষণের ১বছর

কলকাতা প্রতিনিধি ॥ দেখতে দেখতে কেটে গেল একটা বছর। ২০১২ সালের ১৬ ডিসেম্বর বাসের মধ্যে রাজধানীতে জনসমক্ষে ধর্ষন হয় দামিনী। তারপর তার ওপর ও তার বন্ধূর ওপর অত্যাচার করে ধর্ষকদল। দিল্লি ধর্ষনকান্ডের পর আজও দিল্লির বুকে মহিলারা লড়াই-প্রতিবাদ করছে। একবছর কাটলেও দিল্লির বুকে অত্যাচার থেকেই গেছে। নারী নির্যাতন, শ্লীলতাহানি, যৌন নির্যাতনের শিকার হচ্ছে মহিলারা। শুধু দিল্লি নয় আজ রাজধানী ছাড়িয়ে কলকাতায় এখন একই অবস্থা। বারাসতের কামদুনি থেকে কলকাতার পার্কস্ট্রিট পর্যন্ত নারীরা আজ ঘর থেকে বের হতে পারছেন। একবছরে নিরপত্তা রক্ষার থেকে বেড়ে গেছে অত্যাচার-নির্যাতন। তবে এখন নির্ভয়া দামিনীর পথেই হাঁটছে কলকাতার বাসিন্দারা।

সোমবার বছর পূর্তি উপলক্ষ্যে শহরজুড়ে বিভিন্ন স্থানে প্রচার, মিছিল ও সমাবেশ হয় কলকাতায়। আজ করকাতায় বিভিন্ন স্থানে প্রদীপ হাতে বেরিয়ে প্রমিলা বিগ্রেড। তার সঙ্গে সমান তালে তাল মিলিয়ে মহিলা সংগঠনগুলি নেমে পড়ে রাস্তায়। এদিন অবার বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের পদত্যাগে দাবীতে সরব হয় মহিলা সংগঠনগুলো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫