Skip to content

বোস্টন ডাইনামিকস গুগল কিনল

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বিশ্বের দ্রুতগতির চারপেয়ে রোবট চিতাবিশ্বের দ্রুতগতির রোবট ‘চিতা’র নির্মাতা বোস্টন ডাইনামিকস কিনে নিয়েছে সার্চ ইঞ্জিন গুগল। বোস্টন ডাইনামিকস মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ রোবট নির্মাতা প্রতিষ্ঠান। চলতি বছর এ নিয়ে আটটি রোবট নির্মাতা প্রতিষ্ঠান কিনে নিল গুগল।

কত টাকায় এবং কী ধরনের প্রকল্পের জন্য এই বেচাকেনা হলো তা নিয়ে এখনো মুখ খোলেননি অ্যান্ড্রয়েডের সাবেক প্রধান অ্যান্ডি রুবিন। তবে বিশ্লেষকেরা বলছেন ইন্টারনেট কোম্পানির জন্য রোবট নির্মাতা প্রকৌশল প্রতিষ্ঠান কেনার ব্যাপারটা বেশ কৌতূহল জাগিয়েছে। এদিকে আমাজন ডট কমও চালকবিহীন হেলিকপ্টার ড্রোন কেনার কথা জানিয়েছে।

গুগল প্লাস সার্ভিসেসের এক বার্তায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ল্যারি পেজ বলেছেন, ‘অ্যান্ডি রুবিনের পরবর্তী প্রকল্প নিয়ে আমি খুবই আনন্দিত ও উত্তেজিত। অ্যান্ড্রয়েড যেমন বিস্ময়কর একটা ধারণা ছিল তেমনি রোবট নিয়েও পরবর্তী প্রকল্প বিস্ময়কর ও সফল হবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫