Skip to content

বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষকের মৃত্যু

কাপাসিয়া প্রকিনিধি ॥ কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্দিকুর রহমান মাস্টার (৭০) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪ টার দিকে বাড়ির পাশে সবজি ক্ষেতে পানি দেয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তিনি মারা যান।

সিদ্দিকুর রহমান কোনাপাড়া দাখিল মাদরাসার শিক্ষক ও কাপাসিয়া বাজার লুঙ্গী ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রুপভূইয়ার টেকের মৃত সালাম কাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪ টার দিকে বাড়ির পাশে সবজি ক্ষেতে পানি দিতে যান শিক্ষক সিদ্দিকুর রহমান। এসময় বিদ্যুৎ চালিত মোটরের সুইচ চালু করতে গিয়ে তিনি তড়িতাহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫