Skip to content

পলকেই ছবি তুলবে গুগল গ্লাস

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের আলোচিত পরিধেয়পণ্য গুগলগ্লাসে যুক্ত করা হয়েছে নতুন এক ফিচার। এ গ্লাস পরে ছবি তোলার জন্য চোখের পলক ফেললেই যথেষ্ট। গুগল জানায় ক্যামেরার বাটন বা ভয়েস কমান্ডের থেকে এটি আরও দ্রুত কাজ করবে, এমনকি ডিসপ্লে অফ থাকলেও।

হালনাগাদকৃত এ সুবিধার ফলে গ্লাসে তোলা ছবি ও ভিডিও সরাসরি ইউটিউবে আপলোড করা যাবে। গুগল জানায়, এ উইঙ্ক ফিচারটি ভবিষ্যতে অন্য অনেক কাজের উপযোগী হবে। বাজারে আসার পর পণ্যটির নিরাপত্তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এছাড়া নতুন এ ফিচার নিয়েও রয়েছে বিতর্ক। অনেকের মতে, পলকেই ছবি উঠলে অনুমতি না নিয়ে ছবি তোলার প্রবণতা বেড়ে যেতে পারে। সূত্র : বিবিসি ও টেলিগ্রাফ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫