Skip to content

নতুন বাড়ি সাজাতে ব্যস্ত অমিতাভ-ঘরনি

বিনোদন ডেস্ক ॥ বেজায় ব্যস্ত জয়া বচ্চন। এক-এক দিন এমন কাটছে যে নাওয়া-খাওয়ার সময় নেই তাঁর। বাড়ি থেকে প্রায় এক ছুটে বিমানবন্দর। আবার বাড়ি। ঘন ঘন প্যারিস যেতে হচ্ছে তাঁকে। ভারত থেকে জিনিসপত্র নিয়ে প্যারিস যাচ্ছেন। আবার ফিরছেন। প্যারিসে একটি প্রাসাদোপম বাড়ি কিনেছেন বচচন পরিবার। যদিও বাড়ি কেনার ঘটনাটি নতুন নয়। বছর দুয়েক আগেই অমিতাভ বাড়িটি কিনেছিলেন। অবশ্য তার পিছনেও একটি গল্প আছে। জয়া-অমিতাভ অবসর পেলেই প্যারিসে বেড়াতে যেতে ভালবাসেন।

বছরখানেক আগেও তেমনই বেড়াতে গিয়েছিলেন। হঠাৎই পথ চলতে গিয়ে বিশেষ একটি এলাকা খুব ভাল লেগে যায় জয়ার। অমিতাভও সঙ্গে সঙ্গে কথা দিয়ে দিলেন, ঠিক ওখানেই স্ত্রীকে একটি বাড়ি কিনে দেবেন বলে। যেমন বলা, তেমন কাজ। অসাধারণ একটি বাড়ি কিনে ফেললেন স্ত্রীর নামে। আর জয়াকে সেটি উপহার দিয়েছিলেন বিবাহবার্ষিকীর দিনে। শেষতম সংযোজনটি ধরে ভারত এবং প্যারিস মিলিয়ে বচচন পরিবারের বাড়ির সংখ্যা দাঁড়াল ছয়। এতদিন বাড়িটি ফাঁকাই পড়েছিল।

এবার সাজানো শুরু করেছেন জয়া। দেশ-বিদেশ ঘুরে, নানা ক্যাটালগ ঘেঁটে বেডরুম, ডাইনিং রুম, স্টাডি, কিচেন সব সাজাচ্ছেন জয়া।

বাড়িটির দাম কত? সে খবর আজও প্রকাশ্যে আসেনি। বিশেষজ্ঞদের অনুমান, নয় থেকে দশ কোটি পাউন্ড তো হবেই। ভারতীয় মুদ্রায় প্রায় এক হাজার কুড়ি কোটি। তাছাড়া নিজেদের শখে বাড়ির ভিতরে এবং বাইরে বেশ কিছু অদল-বদল ঘটিয়েছেন। গৃহপ্রবেশও হবে খুব ঘটা করে। সেটার দায়িত্ব আবার নাকি পুত্রবধূ ঐশ্বর্যা নিয়েছেন। অর্থাত্ আন্তর্জাতিক মানের একটি মিলনোত্সব হতে চলেছে সেদিন। কিন্ত্ত দিনটি কবে? তা জানা যায়নি এখনও। বচচন পরিবারও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫