Skip to content

গাগার পোশাক নিয়ে দর্শকদের আপত্তি

বিনোদন ডেস্ক ॥ লেডি গাগার এক্স ফ্যাক্টর অনুষ্ঠানের পোশাক নিয়ে দর্শকরা আপত্তি করলেও পার পেয়ে গেলেন এ পপ গায়িকা। দর্শকরা ৩১৭টি অভিযোগ উত্থাপন করলেও কর্তৃপক্ষ তা তদন্তের প্রয়োজন মনে করেন নি।

দর্শকদের অভিযোগ, আইটিভিতে এক্স ফ্যাক্টেরে লেডি গাগা যে পোশাক পরে মঞ্চে হাজির হন তা ছিল খুবই স্বচ্ছ। লেডি গাগা এ অনুষ্ঠানে তার গায়ের রংয়ের অতি সুক্ষ্ম ও স্বচ্ছ আন্ডারওয়্যার পরিধান করেন। তার ব্রা ছিল শেল বা খোলসের তৈরি।

তবে এ ধরনের উত্তেজক পোশাক পরে লেডি গাগা এলেও তা ব্রিটেনের সম্প্রচার বিধি লঙ্ঘন করেনি বলে ছাড় পেয়ে যান তিনি। পপ গায়িকা ‘ডু হোয়াট ইউ ওয়ান্ট’ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের ফলাফল প্রদান উপলক্ষে একক শো করেন। সূত্র: দ্য গার্ডিয়ান

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫