স্পোর্টস ডেস্ক ॥ সহিংস রাজনীতির কালোছায়া এবার দেশের ক্রিকেটে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে টি-২০ বিশ্বকাপ ভারতে চলে যেতে পারে। এ জন্য কলকাতার ইডেন গার্ডেন ও রাঁচির ঝাড়খণ্ড প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক স্টেডিয়াম প্রস্তুত রাখা হয়েছে।
মঙ্গলবার ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি এমন খবরই জানিয়েছে।
এ মাসের শুরুতে অবরোধ চলাকালে চট্টগ্রামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের হোটেলের কাছে ককটেলের বিস্ফোরণ ঘটে। পরে নিরাপত্তার অভাবের কথা বলে দেশে ফিরে যায় তারা।
এরপরই আইসিসি দেশের সার্বিক অবস্থা পর্যবেক্ষণে গুরুত্ব দিয়ে যাচ্ছে। এছাড়া পাকিস্তান বিরোধী প্রচারণা চলায় পাকিস্তানি ক্রিকেট দলও এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে না আসার চিন্তাভাবনা করছে।
